Delhi Government to Issue Smart Property Cards for Lal Dora Areas
গ্রামীন সম্পত্তি যোজনা: ড্রোন ম্যাপিং এবং স্মার্ট প্রপার্টি কার্ড বিতরণের দৃশ্য। দিল্লির লাল ডোরা এলাকার বাসিন্দাদের জন্য বড় স্বস্তি: সরকার দিচ্ছে স্মার্ট প্রপার্টি কার্ড দিল্লির লাল ডোরা (গ্রামাঞ্চলের আবাসিক জমি) এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের জমির মালিকানা সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘোষণা করেছেন যে, সার্ভে অফ ইন্ডিয়া-র সহযোগিতায় 'স্বামিত্ব' (SVAMITVA) প্রকল্পের অধীনে লাল ডোরা এলাকার জমিগুলোর ডিজিটাল ম্যাপিং শেষ করে খুব শীঘ্রই বাসিন্দাদের হাতে স্মার্ট প্রপার্টি কার্ড (Smart Property Cards) তুলে দেওয়া হবে। এতদিন ধরে লাল ডোরা এলাকায় সঠিক ও সুনির্দিষ্ট সরকারি প্রপার্টি রেকর্ড বা আইনি নথির অভাবে সাধারণ মানুষকে নানা আইনি জটিলতা ও সমস্যার মুখে পড়তে হতো। নতুন এই ডিজিটাল ব্যবস্থার ফলে সেই সমস্যার অবসান হতে চলেছে। স্মার্ট প্রপার্টি কার্ডের প্রধান বৈশিষ্ট্যসমূহ : ইউনিক প্রপার্টি আইডি (PID): প্রতিটি সম্পত্তির জন্য একটি আলাদা ইউনিক নম্বর থাকবে। কিউআর কোড (QR Code ): কার্ডে থাকা কিউআর কোড স্ক্যান করলেই প্রপার্টির সম...